প্রচ্ছদ / 2016 (page 7)

Yearly Archives: 2016

বাগেরহাটে নদী দখল ও দূষণরোধে প্রচারাভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে চলা ভৈরব ও দড়াটানা নদীর দখল-দূষণরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নৌ-র‌্যালি ও প্রচারাভিযান করেছে প্রথম আলো বন্ধুসভা। বুধবার (২ নভেম্বর) সকালে শহরের দড়াটানা নদীর ভদ্রপাড়া খেয়াঘাট থেকে ভৈরব নদের মুনিগঞ্জ খেয়াঘাট পর্যন্ত নৌকাযোগে প্রচারাভিযান ও র‌্যালি শেষে ‘বাগেরহাটের নদী রক্ষায় পাঁচ দফা’ দাবিতে জেলা প্রশাসককে …

বিস্তারিত »

বাগেরহাটে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা। বুধবার (২ নভেম্বর) সকালে শহরের অফিসার্স ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে …

বিস্তারিত »

মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট। বুধবার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় অন্যান্যের মাধ্যে বক্তব্য দেন- হিন্দু ছাত্র মহাজোট …

বিস্তারিত »

বাগেরহাটে ১৪ কেজি পলিথিন জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ নভেম্বর) দুপুরে দৈবজ্ঞহাটি বাজারের কয়েটি দোকানে অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ করা হয়। এ সময় একটি মুদি দোকানসহ চার দোকানীকে পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মোট ২৯ হাজার টাকা …

বিস্তারিত »

ইতিহাসের এই দিনে: ২ নভেম্বর ২০১৬

ইনফো ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম ইতিহাস অতীতের কথা বলে। কেবল অতীত ঘটনার পারস্পরিক বর্ণনাই নয়; বরং ইতিহাস জুড়ে থাকে প্রাপ্তি–অপ্রাপ্তি, গৌরব–বিয়োগব্যথা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে; পথ দেখায় আগামীর। তাই ইতিহাসের দিনপঞ্জি সবসময় গুরুত্ব বহন করে। আজ ২ নভেম্বর ২০১৬। ১৮ কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ, মঙ্গলবার। এক নজরে  ‘ইতিহাসের এই দিনে’ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, …

বিস্তারিত »

রামপালের খালে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটের রামপাল উপজেলার একটি খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণ বাঁশেরহুলা গ্রামের সিদেলখালি খালে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়। তার পরনে ফুল প্যান্ট ও হাফ শার্ট রয়েছে। তার গায়ের রং ফর্সা। …

বিস্তারিত »

জেডিসি পরীক্ষায় সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগীতার দায়ে এক মাদ্রাসা শিক্ষকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বহি:স্কার করা হয়েছে নকল গ্রহণকারী এক পরীক্ষার্থীকেও। মঙ্গলবার (১ নভেম্বর) প্রথম দিনে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ শিক্ষককে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত হাবিবুর …

বিস্তারিত »

ইতিহাসের এই দিনে: ১ নভেম্বর ২০১৬

ইনফো ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম ইতিহাস অতীতের কথা বলে। কেবল অতীত ঘটনার পারস্পরিক বর্ণনাই নয়; বরং ইতিহাস জুড়ে থাকে প্রাপ্তি-অপ্রাপ্তি, গৌরব-বিয়োগব্যথা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে; পথ দেখায় আগামীর। তাই ইতিহাসের দিনপঞ্জি সবসময় গুরুত্ব বহন করে। আজ ১ নভেম্বর ২০১৬। ১৭ কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ, মঙ্গলবার। এক নজরে  ‘ইতিহাসের এই দিনে’ ঘটে যাওয়া উল্লেখযোগ্য …

বিস্তারিত »

রেলপথ নির্মাণে আংশিক সরছে মহিষ প্রজনন খামার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম খুলনা-মংলা রেলপথ ‍নির্মাণে জটিলতা নিরসনে দেশের একমাত্র মহিষ-প্রজনন খামারের একাংশ উত্তর-পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বাগেরহাট সার্কিহ হাউজ মিলনায়তনে সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্য দিয়ে খুলনা-মংলা পোর্ট রেল লাইন নির্মাণের এলাইমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এই সুপারিশ গ্রহণ করা হয়েছে।   প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা …

বিস্তারিত »

মংলা সাইলো ও ঘষিয়াখালী নৌ-পথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম পুনঃখনন শেষে বাগেরহাটের ‘মংলা-ঘষিয়াখালী’ নৌ-চ্যানেল এবং দেশের বৃহত্তম খাদ্যগুদাম ‘মংলা সাইলো’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাইলো ও নৌ-চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নবনির্মিত ১১টি ড্রেজার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে নৌ-পরিবহনমন্ত্রী …

বিস্তারিত »
Exit mobile version