সর্বশেষ
প্রচ্ছদ / খবর / রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের নতুন উপশাখা

রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের নতুন উপশাখা

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট ইনফো ডটকম

আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি বাজারে সোনালী ব্যাংক পিএলসির নতুন একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সোনালী ব্যাংক পিএলসির বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) জাহিদুল ইসলাম মোল্যা। এ ছাড়া বাগেরহাট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবিরসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সহজ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এই উপশাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা আমানত, ঋণ, টাকা লেনদেনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবেন।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এর আগে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে আরও একটি উপশাখা চালু করা হয়।

নতুন এই উপশাখাসহ বাগেরহাটে সোনালী ব্যাংকের মোট শাখা-উপশাখার সংখ্যা এখন ১৬টি।

এসআই/আইএইচ/বিআই/৩০ জুন, ২০২৬

About বাগেরহাট ইনফো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.