সর্বশেষ

Daily Archives: 16 February 2013

ব্লগার রাজিবের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মোংলায় বিক্ষোভ সমাবেশ

ব্লগার রাজিব হায়দারের হত্যাকারী দুর্বৃত্তদের আটক ও যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে মংলায় বিক্ষোভ-সমাবেশ করেছে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ তরুন প্রজন্ম। শনিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল শেষে চৌধুরীর মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে বক্তারা বলেন, দ্রুত রাজিবের হত্যাকারীদের আটক করে বিচার ও কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

বিস্তারিত »

মোহম্মদ বদরুদ্দোজার “ভালোবাসি গোলাপের কাঁটা”

একুশে বই মেলায় প্রকাশিত হল “ভালোবাসি গোলাপের কাঁটা” শিরনামে bagerhatinfo.com এর নিয়মিত লেখক মোহম্মদ বদরুদ্দোজার কবিতার বই। বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে জেলার হিসেবে দায়িত্বরত মোহম্মদ বদরুদ্দোজার তার শত ব্যস্ততার মাঝেও অব্যাহত রেখেছেন সাহিত্য চর্চা। তার লেখা কবিতা বিভিন্ন সময় প্রকাশিত নানা পত্রিকায়। ইতি মধ্যে তাঁর ৩টি কাব্য ও ২টি প্রবন্ধ …

বিস্তারিত »

মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে ইউসুফের বিরুদ্ধে

রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা সদস্য একেএম ইউসুফের বিরুদ্ধে লুণ্ঠন, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত করাসহ একাত্তরে করা নানা মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। বাগেরহাটের মোড়েলগঞ্জের জামায়াতের এই সিনিয়র নায়েবে আমীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্বিতীয় দফা তদন্ত শেষে শুক্রবার সকালে তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য …

বিস্তারিত »