বুধবার বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহের পাশাপাশি জনসভা সফল করতে তৃনমূল পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসন আর দলীয় প্রস্তুতির বাইরে সাধারণ মানুষের কি প্রস্তুতি তার বাগেরহাট আগমনকে ঘিরে? বা কি প্রত্যাশা তার কাছে? জানতে চেয়েছিলাম রিক্সা চালক আব্দুল মালেকের কাছে। …
Daily Archives: 12 November 2013
মঞ্চ প্রস্তুত, চলছে সাজ সজ্জা
বুধবার বাগেরহাট জেলা আওয়ামী লীগ আযোজিত খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠের সভা মঞ্চ প্রস্তুত হয়েছে। চলছে সাজ সজ্জার শেষ মুহুর্তের কাজ। মঙ্গলবার বিকালে সরজমিন ঘুরে দেখা গেছে, ৪০ ফুট দৈর্ঘ্য, ২৫ ফুট প্রস্ত ও ৫ ফুট উচ্চতা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। এরই মধ্যে মঞ্চে টানান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর …
শরণখোলায় হরতাল সমর্থকদের ১০টি দোকান ও ১৫টি বাস ভাংচুর
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ৮৪ ঘন্টা হরতালের তৃতীয় দিনে বাগেরহাটের শরণখোলায় হরতাল সমর্থক দের বিক্ষোভ মিছিল থেকে ১০ টি দোকান ও ১৫টি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫ টায় হরতাল সমর্থনকারীরা উপজেলার রায়েন্দা বাজার ও রাজৈর বাসস্ট্যান্ডে ওই হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এঘটনার পর ছাত্রলীগ নেতা-কর্মীরা …
বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর সূচী
এক দিনের সফরে বুধবার (১৩ নভেম্বর) বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এর সভানেত্রী শেখ হাসিনা। এসময় তিনি মংলায় সুধি সমাবেশ, রামপাল শ্রীফলতলা স্কুল মাঠ ও বাগেরহাট জেলা সদরে আওয়ামী লীগ আযোজিত দুটি জনসভায় যোগ দিবেন। এ সফরে তিনি বিদ্যুৎ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, সেতুসহ মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও …