উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। রোববার সকাল ৮টা থেকে এ দুই উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই উপজেলায় এবার মোট প্রার্থী ২৫ জন। …
