সম্ভাবনাময় বাগেরহাট জেলায় আছে ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ, হযরত খানজাহান (রহ:) এর মাজার, সুন্দরবনসহ অসংখ্য দর্শনীয় স্থান। আছে মংলা সমুদ্রবন্দর, ইপিজেড। অপেক্ষায় আছে রেল যোগাযোগ আর নির্মাণাধীন এ অঞ্চলের যোগাযোগের দুয়ার পদ্মা সেতু। এসব মিলিয়ে আগামী দিনে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা হবে বাগেরহাট। জেলা হিসাবে তথ্য প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন খাতে অগ্রগতি, সাফল্য …