বাগেরহাটের চিতলমারীতে পরিবার পরিকল্পনা বিভাগের এক নারী পরিদর্শকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদের হামলায় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, শনিবার ভোররাতে উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের গরীবপুর গ্রামের এ ঘটনায় টাকা ও বেশকিছু স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। গুলিবিদ্ধরা হলেন- চিতলমারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চরবানিয়ারী ইউনিয়নের …