নড়াইল থেকে অপহৃত ফারজানা আক্তার মুন্নি (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে এক অপহরণকারীকে। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাওয়ার হাউস এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুন্নি নড়াইলের কালিয়া উপজেলার খড়লিয়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কালিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী। …
