স্লুইজ গেট আটকে অবৈধ ভাবে সরকারি খাল দখল করে মাছ চাষ করায় বৃষ্টির পানি নামতে না পেরে বাগেরহাটের গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে বসত ঘর, রান্না ঘর, বীজতলা ও সবজি ক্ষেত। জবরদখল করে প্রবাহমান খালে পাটা ও বাঁধ দিয়ে আটকে ফেলার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। …