বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকারের সময় ১০৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকা থেকে ৮টি ভারতীয় মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়। মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক জেলেদের সন্ধ্যায় বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজে অবস্থিত নৌবাহিনীর ঘাটিতে …
Daily Archives: 30 September 2015
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছির খালে র্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক বনদস্যু নিহত হয়েছে। নিহতের নাম আক্কাস ওরফে রহিম ওরফে জামাই (২৫)। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। র্যাবের দাবি, আক্কাস সুন্দরবনের দস্যু দল সাগর-সৈকত বাহিনীর প্রধান। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল …
সুব্রত মুখার্জীর মায়ের মৃত্যুতে এসএন ট্রাস্টের শোক
সামছউদ্দীন-নাহার ট্রাস্টের চীফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জীর মা বেলা রানী মুখার্জী পরলোক গমন করেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে কচুয়ায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেলা রানী মুখার্জী বাগেরহাটের কচুয়া উপজলার সাংদিয়া গ্রামের প্রয়াত রঞ্জন কান্তি মুখার্জীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ …
