প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশ উপেক্ষা করে বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামীলীগ বিএনপি-যুব দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে দলে টেনেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাসের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে আ.লীগে যোগদেন। ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক …
Daily Archives: 17 November 2015
সরকারি কাজে বাধা: রামপালে আ.লীগ নেতা আটক
বাগেরহাটের রামপালে বিআইডব্লিটিএ’র মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রামপাল থানা পুলিশ তাকে আটক করে। আটক মো. রফিকুল ইসলাম বাবুল রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিআইডব্লিউটিএ ও পুলিশ জানায়, সরকারের অগ্রাধিকার প্রকল্প …
