সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার, কয়লা ও সারবোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনাস্থল, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র এবং সুন্দরবনের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান পরিদর্শন শেষ করেছে ইউনেস্কোর প্রতিনিধিদল। সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে আসা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ‘রি-অ্যাকটিভ মনিটরিং মিশন’-এর প্রতিনিধিদলটি প্যারিস ফিরে বাংলাদেশ সরকারকে তাদের প্রতিবেদন দেবে। সুন্দরবনে তিন দিনের …