উপজেলা করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল রায় (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিমুল রায় নলধা মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ গ্রামের বনমালী রায়ের ছেলে। তিনি খুলনার সুন্দরবন সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র …
