স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে বাগেরহাটে জঙ্গি বিরোধী ‘যুব সমাবেশ’ করেছে জেলা যুবলীগ। শনিবার (৩০ জুলাই) বিকালে শহরের রেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। …