প্রচ্ছদ / খবর / স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

বাগেরহাট শহরের নাগেরবাজার-সংলগ্ন বাসাবাটি এলাকায় ঘটনা, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের বাসাবাটি এলাকায় একটি ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। আটক বেলাল সরদার রাজিয়ার স্বামী। বেলালের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল সরদার শহরের কেবি মাছ বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়েকে নিয়ে শহরের নাগেরবাজার এলাকার মমিনউদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার বিকেলে পারিবারিক কলহের একপর্যায়ে রাজিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত বেলাল সরদারকে শহরের কেবি বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসাই/আইএইচ/বিআই/২৬ আগস্ট, ২০২৫

About বাগেরহাট ইনফো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version