বাগেরহাটের মোরেলগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিখোঁক জেলে মো: কবির হোসেনের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর রোববার দুপুর ২টার দিকে পানগুছি নদী তীরবর্তী বদনিভাঙ্গা গ্রামের নদীর চর থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। নিহত কবির হোসেন মোরেলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রামের মৃত আঃ হালিম হাওলাদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, শনিবার …
