বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি বিজড়িত বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘বিএনএস বিশখালীকে’ আনুষ্ঠানিকভাবে ডি-কমিশন করা হয়েছে। দীর্ঘ প্রায় ৩৬ বছর সফলতার সঙ্গে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার পর নৌ-বহর থেকে বিশখালীকে ডি-কমিশনিং করা হলো। মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাটের মংলায় অবস্থিত নৌ-জেটিতে খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর শাহীন ইকবাল (ট্যাজ), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন …