বাগেরহাটের মংলায় বিকাশে’র জোনাল এজেন্টের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে তিন লাক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে মংলা উপজেলার জিনের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশে’র মংলাস্থ জোনাল এজেন্ট মেসার্স লাক্সমি ট্রেড ইন্টারন্যাশনালের বিক্রয় প্রতিনিধি ওমর ফারুক (২৮) ওই টাকা নিয়ে বাগেরহাটের রামপাল উপজেলায় যাচ্ছিলেন। বিকাশ লিমিটেডের মংলা জোনের (রামপাল-মংলা-শরণখোলা-মোরেলগঞ্জ) এজেন্ট মেসার্স লাক্সমি …
Daily Archives: 14 October 2014
বাগেরহাটে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় মোড়ল আরিফুল ইসলাম (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের মহিষ খামার এলাকায় বাগেরহাট-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোড়ল আরিফুল ইসলাম রামপাল উপজেলার শিবনগর গ্রামের হামিদ মোড়লের ছেলে। বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজী বাগেরহাট ইনফো ডটকমকে …
ডেকে নিয়ে ধর্ষণ, কথিত প্রেমিক গ্রেপ্তার
বাগেরহাটের রামপালে এক কিশোরীকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে কথিত প্রেমিক ও তার বন্ধুরা। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো তিন-চার জনের বিরুদ্ধে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলা দায়ের পর মঙ্গলবার সকালে মেয়েটির কথিত প্রেমিক মাসুম মল্লিক …
পাখিদের জন্য বৃক্ষরোপণ
বাগেরহাট শহরের পুরাতন আদালত (কোর্ট), জেলা প্রশাসকের বাস ভবন ও ট্রেজারী অফিস চত্বর এলাকায় পাখিদের অভয়াশ্রমে বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. শুকুর আলী। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের পত্নী ও বাগেরহাট লেডিস ক্লাবের সভাপতি জিনাত …
বড় ভাইয়ের বিরুদ্ধে দখলের অভিযোগ
বাগেরহাটে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের ভোগ দখলীয় বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী এস এম মাসুদ আহম্মেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এঘটনায় মাসুদ আহম্মেদের স্ত্রী রুমানা আহম্মেদ বেবী বাগেরহাট পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ …