Daily Archives: 27 October 2014

প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

বাগেরহাটের শরনখোলা উপজেলার পূর্ব খাদা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের একটি মেহগিনী গাছ ব্যক্তিগত কাজে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো: খলিলুর রহমান হাওলাদার বাদী হয়ে রোববার শরনখোলা থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ স্থানীয় একটি করাতকল থেকে ওই গাছটি জব্দ করেছে। …

বিস্তারিত »

মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে বাস ধর্মঘট

ভাড়ায় চালিত মোটরসাইকেল ও অবৈধ নছিমন, করিমন বন্ধের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সোমবার সকাল থেকে ওই রুটের বাস শ্রমিকরা এ ধর্মঘট শুরু করে। এদিকে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। বাগেরহাট আন্তঃ জেলা মটর …

বিস্তারিত »

গ্রামীণ খেলাধূলা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ফকিরহাট

বাগেরহাটে জেলা পর্যায়ের গ্রামীণ খেলাধূলা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে ফকিরহাট উপজেলা। সোমবার বাগেরহাট স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের মোট ১১টি বিভিন্ন ধরণের খেলাধূলায় শ্রেষ্ঠত্ব দেখায় ফকিরহাট উপজেলা। দলগত হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা ও গোল্লাছুট খেলায় তারা জেলায় সেরা নির্বাচিত হয়। এছাড়া পাঁচটি ইভেন্টে ব্যক্তিগত পর্যায়ে প্রাধান্য ধরে রাখে মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর …

বিস্তারিত »

ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক

সুন্দরবন উপকুলে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ফিসিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার বিকালে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলকায় মাছ শিকারের সময় …

বিস্তারিত »
Exit mobile version