সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রাম থেকে বাঘের মাথার খুলি, দেড়শতাধিক হাড়গোড় ও শিকারের ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বনবিভাগের ‘তালিকাভুক্ত এক চোরা শিকারি’কেও আটক করা হয়। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে ছগীর ঘরামির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। আটক ছগীর ঘরামি (৪০) একই গ্রামের মৃত ইউসুফ …