Daily Archives: 29 May 2015

করমজলে ৬১টি ডিম দিয়েছে সুন্দরবনের কুমির পিলপিল

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির পিলপিল চলতি মৌসুমে ৬১টি ডিম দিয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টার দিকে কেন্দ্রের পুকুর পাড়ে এ ডিম দেয় পিলপিল। পরে সেখান থেকে ডিমগুলো সংগ্রহ করে ইনকিউবেটরে (তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে) রাখা হয়েছে। ইনকিউবেটরে দীর্ঘ ৮৫/৯০ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে …

বিস্তারিত »

প্রথম অর্থনৈতিক অঞ্চল হবে মংলায়

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির ভিত্তিতে দেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল হবে বাগেরহাটের মংলায়। সরকারের সঙ্গে যৌথভাবে সিকদার গ্রুপের প্রতিষ্ঠান পাওয়ার প্যাক পিপিএমকেপিপিএল জেভি ২০৫ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে বলে খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কন্ঠ। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘মংলা অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার জন্য পাওয়ার প্যাকের অনুকূলে …

বিস্তারিত »

কোনো সরকারই জনগণের সেবক নয়

‘কেবল বর্তমান আওয়ামী লীগ সরকারই নয়, কোনো বুর্জোয়া সরকারই জনগণের সেবক নয়’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ। শুক্রবার (২৯ মে) বিকেলে বাগেরহাটের হযরত খান জাহান (রহ.) এর মাজার সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশে প্রধান অতিথির …

বিস্তারিত »

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে চালকসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) ভোররাতে জেলার ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ছোলনা গ্রামের মো. সিদ্দিক শেখের ছেলে ইব্রাহিম শেখ (২৭) এবং একই জেলার ভাঙা উপজেলার মালিগ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে …

বিস্তারিত »
Exit mobile version