বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক নৌ প্রটোকলভুক্ত মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে দীর্ঘ ৫ বছর পর ভারী নৌযান চলাচল শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকালে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে এ পথে ১০-১১ ফুট ড্রাফটের ৪টি লোডবাহী লাইটারেজ জাহাজ চলাচল করে। এর আগে সকালে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজ পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোজাম্মেল …