সুন্দরবনে শুরু হয়েছে মিষ্টি পানির ডলফিনের অভয়াশ্রমে ‘স্মার্ট প্যাট্রলিং’ প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পূর্ব সুন্দরবনের করমজল এলাকায় তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ড. সুনীল কুমার কুণ্ডু্। বনবিভাগ ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সুন্দরবন পূর্ব বন বিভাগের জোংড়া, ঢাংমারী, করমজল, নন্দবালা, …