বাগেরহাটে নিত্যনন্দ মৃধা (৬২) নামে এক ভণ্ড কবিরাজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নিত্যানন্দ মৃধা বাগেরহাট সদর উপজেলার ছোটসিংড়া গ্রামের বাসিন্দা। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল …
