প্রচ্ছদ / খবর / ফকিরহাটে জামায়াত নেতা গ্রেফতার

ফকিরহাটে জামায়াত নেতা গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা জামায়াতের আমীর মাওলানা তৈয়বুর রহমান (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

Detentionসোমবার দুপুরে উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা।

গ্রেফতারকৃত মাও. তৈয়বুর রহমান ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত: শেখ বাছের উদ্দিনের ছেলে এবং কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তবে দুপুরে এ জামায়াত নেতাকে গ্রেফতার করা হলেও ফকিরহাট থানা পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, গ্রেফতারকৃত তৈয়বুর রহমানের বিরুদ্ধে হতরাল চলাকালে গাড়ী ভাংচুর, পুলিশের কাজে বাধাপ্রদান সহ বিভিন্ন অভিযোগে ফকিরহাট থানায় ৯টি মামলা রয়েছে।

এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

২৮ এপ্রিল ২০১৪ :: হেড অব নিউজ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক–নিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version