প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ২০ দলের কালো পতাকা মিছিল

বাগেরহাটে ২০ দলের কালো পতাকা মিছিল

Bagerhat-Pic-01(16-08-14)ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাগেরহাটে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা বিএনপিসহ ২০ দলীয় জোট কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশ পালন করে।

শহরের পুরাতন বাজার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই এলাকায় সমাবেশ করে।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, মোজাফ্ফর রহমান আলম, সমসের আলী মোহন, মেহেবুবুল হক কিশোর, সুজা উদ্দিন মোল্লা সুজন, হাজরা আসাদুল ইসলাম পান্না, হাফিজুর রহমান তুহিন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শেখ জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা বন্দ, পর্যাপ্ত ত্রান সামগ্রী প্রদান ও আহতদের সুচিকিৎসা প্রদানের আহ্বান জানান।

১৬ আগস্ট ২০১৪ :: আলী আকবর টুটুল,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক–নিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version