বাগেরহাটের ফকিরহাটে মংলা-মাওয়া মহাসড়কের শ্যামবাগাদ এলাকায় পিকনিকের বাসের চাপায় এক বৃদ্ধ পথচারীর নিহত হয়েছে।
শনিবার বিকালে পৌঁনে ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আখের আলী (৬০) ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বাগেরহাট ইনফোকে জানান, মংলা বন্দরে পিকনিকে আসা একটি বাস ফেরার পথে বিকেলে সড়কের শ্যামবাগাত এলাকায় পথচারী আখের আলীকে পিছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় ঘটনা স্থলেই মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আখের আলী। ঘাতক বাসটির সামনে ব্যানার ও ছাদে মাইক ছিল।
বাসটি বাগেরহাট জেলার নয়। তবে কোন জেলা থেকে এসে ছিল তা সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
