নিখোঁজের ছয় দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি বাগান থেকে এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর সিকদারের ছেলে ওবায়দুর সিকদারের (২৬)। শুক্রবার (০৬ মে) বিকালে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে …
মোরেলগঞ্জে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় আব্দুল্লাহ্ হাওলাদার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ মে) সকাল ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারের কাছে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ উপজেলার আলতি-বুরুজবাড়িয়া গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, দুর্ঘটনার পর গুরুত্বর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে …
সুন্দরবনে র্যাবের গুলিতে দস্যু নিহত
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) গুলিতে সন্দেহভাজন এক বনদস্যু নিহত হয়েছেন। র্যাব বলছে, নিহত আলম খান (৪৫) পূর্ব সুন্দরবনের বনদস্যু আলম বাহিনীর প্রধান। শুক্রবার (০৬ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারী খালে এই গোলাগুলির ঘটনা ঘটে। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, ঘটনাস্থল থেকে …
কচুয়ায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের এক সভার মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক …
আগুন তদন্তে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি সুন্দরবনে
সুন্দরবনে আগুন লাগার ঘটনা তদন্তে বন ও পরিবেশ মন্ত্রণালয় গঠিত তদন্ত দল কাজ শুরু করেছে। বুধবার (০৪ মে) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। তদন্ত কমিটির আহ্বায়ক বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি তদন্ত …
সুন্দরবনের আগুন জেলে-মৌয়ালদের নয়, ‘পরিকল্পিত’
জেলে, বাওয়ালী বা মৌয়ালদের অসাবধানতায় ফেলা আগুনে নয়- দুর্বৃত্তদের দেওয়া পরিকল্পিত আগুনেই সুন্দরবন পুড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউনুছ আলী। শনিবার (৩০ এপ্রিল) বিকালে আগুনে ক্ষতিগ্রস্ত সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকা পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার …
নিভেছে সুন্দরবনের আগুন, ৬ জনের বিরুদ্ধে মামলা
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন নিভেছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিভেছে বলে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক (ডিএডি) মো. মানিকুজ্জামান জানিয়েছেন। এদিকে, সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে ছয় দুর্বৃত্তের নাম উল্লেখ করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ। ধানসাগর …
মংলা বন্দরের জন্য আরও একটি ড্রেজার ক্রয়
মংলা বন্দর চ্যানেলের নাব্যতা ধরে রাখতে খননের জন্য আরও একটি ড্রেজার ক্রয় করেছে বন্দর কর্তিপক্ষ। শনিবার (৩০ এপ্রিল) সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত কাটার সাকসান ড্রেজারটির উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মংলা বন্দরের জন্য ভারতের টিমব্লো ড্রাইডক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের ওয়ের্স্টান মেরিন শিপিং লিমিটেড যৌথ ভাবে ‘সিডি ঈমাম শাফী’ …
সুন্দরবনের আগুন সম্পূর্ণ নেভেনি, আটক ১
সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে বাগেরহাটে শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রাম থেকে খলিলুর রহমান হাওলাদার (৩৫) নামে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। খলিলুর রহমান উত্তর রাজাপুর গ্রামের চাঁন মিয়ার হাওলাদারের ছেলে। এদিকে, তৃতীয় দিনেও সুন্দরবনের আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস ও বন কর্মীরা। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান জানান, শুক্রবার সারাদিন পানি ছিটালেও …
সুন্দরবনে এবারের আগুনের ধরন ভিন্ন, এখনও নেভেনি
সুন্দরবনে গত ১৪ বছরের ২২ অগ্নিকাণ্ডের মধ্যে এবারের আগুনের ধরন একেবারেই ভিন্ন বলে জানিয়েছে বন বিভাগ। ফায়ার সার্ভিস ও বন কর্মকর্তারা বলছেন, ‘ইতোপূর্বে বনের একটি বা দুটি এলাকায় আগুন লাগলেও এবার দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে সুন্দরবনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের ৩০টির বেশি স্থানে আগুন দিয়েছে।’ বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের …
