প্রচ্ছদ / কৃষ্টি ও সংস্কৃতি / বাগেরহাটের মেলা ও লোকসংস্কৃতি

বাগেরহাটের মেলা ও লোকসংস্কৃতি

মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড়। মেলায় ফুটে উঠে সব ধর্মের মানুষের সংস্কৃতি। প্রতি বছর বিভিন্ন উৎসব-পার্বণে আনন্দ-উদ্দীপনায় মিলন-মেলা বসে বাগেরহাটে।

এক সময় প্রতি বছর জেলায় প্রায় ৮০ টির মত বড় মেলা হত। কিন্তু উদ্যোক্তা, পারিপারর্শ্বিকতাসহ বেশ কিছু কারনে বর্তমানে এধরনের লোকসংস্কৃতির বাহক মেলার সংখ্যা কমে এসেছে।

ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ, জীবন-যাপন প্রণালী, চিত্তবিনোদনের উপায় ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাগেরহাটের লোকসংস্কৃতিতে এখন টিকে আছে বেশ কিছু মেলা। এ ক্ষেত্রে বাগেরহাটের সবচেয়ে বড় মেলা হল ‘দরগার মেলা’ নামে পরিচিত খাঞ্জেলীর/খানজাহানীর মেলা (খান জাহান আলীর মেলা)।

এছাড়া জেলা সদরের যাত্রাপুর লাউপালা গোপাল মন্দির প্রাঙ্গনে প্রতি বছর রথ যাত্রা উপলক্ষে আয়োজিত রথের মেলা ও সুন্দরবনের দুবলার চরের রাস মেলা খুবই বিখ্যাত। এসব মেলাকে কেন্দ্র করে দেশি-বিদেশি হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে।

বাগেরহাটের উল্লেখ যোগ্য মেলা ⇒

লোকসংস্কৃতি ⇒

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version