লবনাক্ততা, ছত্রাক, ফাঙ্গালের কারণে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ বিশ্ব ঐতিহ্যের নানা স্বারক। ঝড়ঝঞ্ঝাসহ এমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট কারণেও ঝুঁকি বাড়ছে বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনাগুলোর। ষাটগম্বুজ ও সিঙ্গাইর মসজিদ লাগোয়া বরিশাল-বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কটি এখন ঐতিহাসিক এই স্থাপনা দুটির বড় ঝুঁকির কারণ। নিয়মিত ভারী যানবাহন চলাচল ও এর ফলে …
