বাগেরহাটে যাত্রীবাহি টেম্পু উল্টে নীরঞ্জন মজুদমার (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা বাদামতলা এলাকায় টেম্পু উল্টে গেলে গুরুত্বর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
দুর্ঘটনা আহত হন টেম্পুতে থাকা আরও ৩ যাত্রী। নিহত নীরঞ্জন মজুদমার বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, কচুয়া থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহি টেম্পু বাদামতলা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তখন স্থানীয়রা টেম্পুতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
