নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটে ঘুষ দালালী ছাড়াই দুর্নীতিমুক্তভাবে জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হচ্ছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে প্রত্যয় তা বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়। সোমবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের …
‘দখলদার-দুর্নীতিবাজরা আ.লীগের নেতা হতে পারবে না’
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনঐক্যমতে শেখ আক্তারুজ্জামান বাচ্চু ও মোল্লা আব্দুল মতিন পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি। …
‘ধর্ষণে অন্তঃসত্ত্বা’ কিশোরী, তরুণ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাট সদর উপজেলার একটি গ্রামে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রণি পাইক (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (২ নভেম্বর) রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা বাজার এলাকা থেকে রণি নামে ওই তরুণকে গ্রেপ্তার করে র্যাব। রণি পাইক বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বাসিন্দা। …
‘জঙ্গি-সন্ত্রাসমুক্ত করছি, মাদক নির্মূলেও সফল হব: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে পেরেছি, মাদক নির্মূলেও সফল হব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার এক বছর পূর্তিতে র্যাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।আসাদুজ্জামান খান বলেন, ‘বর্তমান সরকার জঙ্গি …
দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলায় শ্যামবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, যশোর থেকে কয়েকটি মোটরসাইকেল করে মোংলা পোর্ট ঘুরতে এসেছিলেন একদল যুবক। তাঁরা মোংলা ঘুরে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে। …
পুকুরে গোসলে নেমে লাশ হয়ে ফিরল দুই বোন
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাট সদর উপজেলার একটি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে গোছল করতে নেমে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা পরস্পর খালাতো বোন। তারা হলো ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক আশিকুর রহমান বুলবুলের মেয়ে মিম …
বাগেরহাট হয়ে পিরোজপুর-কলকাতা সরাসরি বাস চালু
নিউজ ডেস্ক, বাগেরহাট ইনফো ডটকম পিরোজপুর থেকে ভারতের কলকাতায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। বাগেরহাট, খুলনা, বেনাপোল হয়ে কলকাতা যাবে গ্রিনলাইন পরিবহনের এই বাস। শুক্রবার (১ নভেম্বর) সকালে গ্রিনলাইন পরিবহনের এই বাস সার্ভিসের উদ্বোধন হয়। পিরোজপুর বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন …
বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
উপজেলা প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বিধান বিশ্বাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে চিতলামরী উপজেলার চর বাড়বাড়িয়া গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। বিধান বিশ্বাস চর বাড়বাড়িয়া গ্রামের ছোট বিশ্বাসের ছেলে। এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার দুপুরের নিজেদের ঘরে বিদ্যুতের …
অধ্যক্ষ বিরোধী আন্দোলন দ্বিতীয় দিনে, ক্লাস বর্জন
বাগেরহাট সরকারি মহিলা কলেজ নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দ্বিতীয় দিনের মতো চলছে। ক্লাস বর্জন করে বৃহস্পতিবারও (৩১ অক্টোবর) অধ্যক্ষকে অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এদিকে জরুরি সভা করে অধ্যক্ষকে অপসারণে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কলেজের শিক্ষক পরিষদ। কলেজ সূত্র জানায়, …
বাগেরহাটের মহিলা কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
সাম্প্রতি ওই অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী, সচিব ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন কলেজের ২৪ শিক্ষক। নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম বাগেরহাট সরকারি মহিলা কলেজের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার খবরে ছাত্রীদের বিক্ষোভ থেকে অধ্যক্ষের অপসারণের দাবি তোলা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) …
