কচিকাঁচা

সকল পোস্ট

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তি ছাড়ানোর অভিযোগ

বাগেরহাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মীনা হাসিবুল হাসান শিপনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছাড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু এই অভিযোগ করেন। শিপন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত নেতা। পৌর নির্বাচনে দলের মনোনীত মেয়র …

বিস্তারিত »

চিতলমারীতে নিখোঁজ ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

নিখোঁজের পাঁচদিন পর বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি চিংড়ি ঘের থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌদ্দহাজারী গ্রামের অজিত পোদ্দারের চিংড়ি ঘের থেকে পা বাঁধা ও ইটে চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত গোলক সরকার (৪৮) ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার হাবড়া উপজেলার আয়ড়া গ্রামের প্রহ্লাদ সরকারের …

বিস্তারিত »

বাগেরহাটের দুই পৌরসভায় ২৪ কেন্দ্রের ২৩টি ঝুঁকিপূর্ণ

পৌর নির্বাচনে বাগেরহাটের দু’টি পৌরসভার মোট ২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নির্বাচনে বাগেরহাট পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫টি। এর মধ্যে একটি কেন্দ্র ছাড়া ১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়া মোরেলগঞ্জ পৌরসভার …

বিস্তারিত »

বাগেরহাটে প্রথমবারের মতো কাউন্সিলর পদে দুই নারী প্রার্থী

সামাজিক ও পারিবারিক বাঁধা, পারিপার্শ্বিকতাসহ নানা কারণে এখনও বৈষম্যের শিকার নারীরা। এরই মাঝে বাগেরহাট পৌরসভার দু’টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন দু’জন নারী। বাগেরহাট পৌরসভার ৫৭ বছরের ইতিহাসে যা এবারই প্রথম। এর মধ্য দিয়ে ১৯৫৮ সালের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর দেশের প্রাচীনতম এই পৌরসভার ইতিহাসে প্রথম বার পুরুষ প্রার্থীদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে দু’জন নারী। …

বিস্তারিত »

২০২১ সালের মধ্যে রাজাকারমুক্ত হবে দেশ

‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ আপাতত কলঙ্কমুক্ত হলেও রাজাকারমুক্ত হয়নি। ২০২১ সালের মধ্যে দেশকে রাজাকারমুক্ত করা হবে।’ সোমবার (২১ ডিসেম্বর) বাগেরহাটের মোরেলগঞ্জে আয়োজিত এক যুব সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ একথা বলেন। বিজয় দিবস উপলক্ষে মোরেলগঞ্জ যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নিষিদ্ধ জামায়াত, …

বিস্তারিত »

বাগেরহাটে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র খান হাবিবুর রহমানের সমর্থকরা ভোটারদের মারপিট, হামলা, ভাঙচুর ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র ময়র প্রার্থী মীনা হাসিবুল …

বিস্তারিত »

বাগেরহাটে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু

‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ -স্লোগানে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের অংশ হিসেবে রোববার (২০ ডিসেম্বর) সকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের …

বিস্তারিত »
Exit mobile version