সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। যারা জলদস্যু ‘মনির বাহিনী’র সদস্য বলে র্যাব জানিয়েছে। সোমববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল সংলগ্ন বনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ‘মনির বাহিনী’র প্রধান মনির খলিফা (৩০) ও তার সহযোগী নূর ইসলাম সরদার ওরফে …
বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরে আ.লীগ প্রার্থী চূড়ান্ত, মংলায় ‘দ্বিধান্বিত’
বাগেরহাটের তিন পৌরসভার দু’টিতে মেয়র পদে একজন করে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন কমিটি। তবে মংলা পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করতে না পারায় ৪ আবেদনকারীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট জেলা পরিষদ ডাকবাংলোতে স্থানীয় নির্বাচক কমিটির সভা থেকে এ প্রস্তাব চূড়ান্ত …
বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন সোমবার
সোমবার অনুষ্ঠিত হবে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট আদালত প্রাঙ্গনের জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমিতির ৩৬৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে আওয়ামী লীগ …
বাগেরহাটে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে রোববার
বাগেরহাটের তিনটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর নাম চূড়ান্ত করতে রোববার (২৯ নভেম্বর) সভা ডাকা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন স্বাক্ষরিত এক চিঠি পেয়ে বাছাই কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ ওই সভার আহ্বান করে। কেন্দ্র থেকে আগামীকাল সোমবারের মধ্যে প্রতিটি পৌরসভার জন্য একজন প্রার্থীর …
জলবায়ুর উষ্ণতা থেকে বাঁচার দাবিতে গণ-পদযাত্রা ও মানববন্ধন
জলবায়ুর উষ্ণতা থেকে বাঁচার দাবিতে বাগেরহাটে গণ-পদযাত্রা, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কপ-২১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে (প্যারিস) সামনে রেখে শনিবার (২৮ নভেম্বর) বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণকে ঋণের পরিবর্তে, অনুদান হিসেবে’ প্রদানের জন্য দাবি জানানো হয়। টিআইবি, রূপান্তর, কারিতাস বাংলাদেশ, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন, সার্ভিস বাংলাদেশ, ন্যাজারিণ মিশন, …
ঘোষিত তফসিলে বাগেরহাট পৌরসভা নির্বাচন হবে কি?
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশীল অনুযায়ী ৩০ ডিসেম্বর বাগেরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে কী না, তা নিয়ে সংশয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রসারিত পৌর এলাকার চুড়ান্ত গেজেট প্রকাশ না হওয়ায় এবং ওই এলাকার ভোটার পৌরসভার ভোটার তালিকা থেকে বাদ পাড়ায় এ সংশয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। খোদ জেলা নির্বাচন অফিসও এই …
বাগেরহাটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা …
পূণ্যস্নানে সাঙ্গ হলো দুবলার চরের রাসমেলা
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূজা আর পূণ্যস্নানের মধ্য দিয়ে সাঙ্গ হলো দুবলার চরে আয়োজিত এবারের রাস মেলা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকেই সমুদ্র সৈকতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেন পূণ্যার্থীরা। ভরা পূর্ণিমার টানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে জোয়ার শুরু হয়। সেই জোয়ারের পানি ছুঁয়ে যায় পূণ্যার্থীদের। এরপর গঙ্গাদেবীকে স্মরণ করে স্নানে নামেন …
অঘোষিত ছুটি !
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের অন্তত ১২ জন কর্মকর্তা একসঙ্গে সুন্দরবনের দুবলা চরের রাস মেলায় গেছেন। ফলে উপজেলায় ছিল অঘোষিত ছুটি। বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এই ভ্রমণ বিলাসে যোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দফতরের অন্তত …
রাস মেলাকে ঘিরে সুন্দরবনে নিরাপত্তা জোরদার
বঙ্গোপসাগর তীরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি ঐতিহ্যবাহী রাস পূর্ণিামার উৎসব। উৎসবকে ঘিরে হরিণসহ বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোলে শুরু হতে যাওয়া এই উৎসবে জেলা-বাওয়ালী, দেশি-বিদেশি পুণ্যার্থীসহ …
