বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় একটি মেলার আসর থেকে ‘জাতীয় পতাকা’ সম্বলিত ‘জুয়ার কোট’ জব্দ করেছে পুলিশ। উপজেলার বারইখালীতে আয়োজিত কালা চাঁদ ফকিরের মেলা প্রাঙ্গনের একটি জুয়া খেলার আসর থেকে বৃহস্পতিবার রাতে ওই কোটটি উদ্ধার করা হয়। তবে জাতীয় পতাকা অবমাননার এঘটনায় শুক্রবার (১০ ডিসেম্বর) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল …
যুদ্ধাপরাধ: বাগেরহাটে বন কর্মকর্তা ইউসুফ গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের বন কর্মকর্তা মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে র্যাব ৮-এর একটি দল সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকা থেকে শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা ইউসুফকে (৫৮) গ্রেপ্তার করে। তিনি মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীতে ছিলেন বলে আন্তর্জাতিক …
সুন্দরবনে ট্যাংকার ডুবির এক বছর: বন্ধ হয়নি নৌ চলাচল
৯ ডিসেম্বর, সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার ডুবির এক বছর পূর্ণ হলো ! ২০১৪ সালের এই দিনে সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যায় ফার্নেস তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সাউদার্ন স্টার-৭’। ‘এমটি টোটাল’ নামে অপর একটি ট্যাঙ্কারের ধাক্কায় ‘সাউদার্ন স্টার-৭’ ডুবির পর সাড়ে ৩ লাখ টন ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন নদী-খালে। তেল …
মোরেলগঞ্জে শুরু হয়েছে ‘কালা চাঁদ’র মেলা
বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ‘কালা চাঁদ’ মেলা। স্থানীয়দের ভাষ্য, এবারের আয়োজন ৩শ’ ৩৭তম। বুধবার (৯ ডিসেম্বর) থেকে মোরেলগঞ্জ উপজেলা সদরের বারইখালী কালা চাঁদ আওলিয়ার মাজার প্রাঙ্গনে ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলা বসেছে। স্থানীয় প্রবীনরা জানান, প্রায় সাড়ে ৩’শ বছর পূর্বে কালাচাঁদ ফাকির নামে এক ব্যাক্তি মোরেলগঞ্জের বারইখালী গ্রামে এসে বসতি গাড়েন। জঙ্গল আবাদ …
বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-তে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানি’র স্থালে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বুধবার (৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র …
মাকে আর মাথায় রাখা হবে না বীরেনের
মাকে পূজা করার মাধ্যমে দিন শুরু হতো বীরেনের। এরপর মাকে গোসল করিয়ে, খাইয়ে দিয়ে নিজে দিনের প্রথম আহার মুখে তুলতেন। প্রায় ৫০ বছর ধরে এভাবেই চলছিল। তবে সোমবার (৭ ডিসেম্বর) প্রথম সেই নিয়মে ব্যতিক্রম হয়েছে। কারণ পৃথিবীর মায়া কাটিয়ে আগের দিন সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন মা ঊষা রানী …
মোরেলগঞ্জের মেয়রপ্রার্থী জাপা নেতা কারাগারে
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি (জাপা) নেতা বাবু সোমনাথ দে’কে গাড়ী চুরি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মূখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমনাথ দে বাগেরহাট জেলা জাতীয় …
সুন্দরবনে আটকা পড়া ফ্লাইঅ্যাশবাহী কার্গো উদ্ধার
সুন্দরবনের মরাভোলা নদীর ডুবো চরে আটকে থাকা ফ্লাইঅ্যাশবাহী কার্গো জাহাজটি সাত দিন পর উদ্ধার হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এমভি শোভন-১ নামে কার্গোটি উদ্ধার করে মালিক পক্ষ। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গত ১ ডিসেম্বর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা নদীর ডুবো চরে …
বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৪
বাগেরহাটে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ ডিসেম্বর) রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার তেলিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার মানসা গ্রামের দুলাল পালের ছেলে দিলীপ পাল (৪৫) ও খুলনার রুপসা উপজেলার তালতলা গ্রামের প্রয়াত নিশিকান্ত পালের ছেলে লক্ষণ পাল (৫০)। …
প্রেমিক স্বামীর দেয়া আগুনে নববধূর মৃত্যু
মুঠোফোনে পরিচয়, অতঃপর প্রেম এবং বিয়ে। তবে বিয়ের চার মাস পার না হতেই প্রেমিক স্বামীর দেয়া আগুনে নিভে গেছে বাগেরহাটের কচুয়া উপজেলার কলেজ পড়ুয়া সোনিয়া আক্তারের (২০) প্রাণ প্রদীপ। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৫ ডিসেম্বর) সকালে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় মেয়েটির। নিহত সোনিয়া আক্তার বাগেরহাটের …