সর্বশেষ

প্রবাদ

প্রাত্যহিক জীবনের ঘাত-প্রতিঘাতে ছন্দবদ্ধ কথা, কোন বিশেষ পরিচিতি সহ নানা বিষয় নিয়ে প্রবাদ-প্রবচনের ব্যপক প্রচলন রয়েছে আমদের বাগেরহাটে। এমন কিছু সংগ্রহ তুলে ধরা হলো-

কায়দার বাগেরহাট
বেকায়দার ফকিরহাট
চিত কারেঙ্গা চিতলমারী
ভুট করেঙ্গা ভুটেমারী ।।

কালা গরু কালেশ্বর
বাছুর বিয়ায় নাগেশ্বর
যদি বাছুর ওহরে
দুধ পারে টোহরে।।

সুহী থাকতি- ভুতি কলেয়।।

ঘরে নাই খাইতে
বিলই কান্দে রাইতে।।

নদীর জল ঘোলা ভাল
কালো গাইয়ের দুধ ভাল
জাতের মেয়ে কালো ভাল।।

ভাঙ্গা ঘরে চান্দের আলো
খাই না খাই আছি ভালো
নি ক্যাচক্যচির উপোস ভালো।।

মদা গুয়োর রসে
গাল ভিরছে কষে
ছোট থাকতি পিরিত করিছে
তা কোন দিন খসে।।

নাতি নাতি ব্যালা গ্যালো
খাতি পারলাম না
র‌্যাল গাড়ীটা চললে গ্যালো
ধরতি পারলাম না।।

ধাউনগা ব্যাচে ধান,
পাইনগা ব্যাচে পান,
বা্দী দাসীতে কতা কয়
কার ছাতায় দ্যায় কান।।

তথ্য সূত্র-
খুলনার লেক সাহিত্য -নূর মোহাম্মদ টেনা, বাংলাদেশের লৌকিক ঐতিহ্য-আবদুল হাফিজ এবং স্থানীয় ভবে সংগৃহীত।

আপনার জানা কিম্বা সংগ্রহে থাকা এমন লোকসাহিত্য গুলো পাঠাতে পারেন আমাদের কাছে (info@bagerhatinfo.com)আমরা তা তুলে ধরব..

একটি মন্তব্য

  1. I am really surprised at your devotion to your birthplace. what a nice way of saying about little things that we see every day! So many times I look in the internet to find something about Bagerhat but did not find a lot other than official narrative which is more about the archeology. I appreciate you for this effort. carry on ! we are with you. You are a real daughter of that soil!

    kind regards

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.