সর্বশেষ
প্রচ্ছদ / খবর / বাগেরহাটে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

বাগেরহাটে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

বাগেরহাটের রামপালে হারুন শেখ (৪৫) নামে এক চায়ের দোকানদারকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

Rampalসোববার রাতের কোন এক সময় উপজেলার শোলাকোড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত হারুন শেখ জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকোড়া গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গরমের কারনে হারুন শেখ রাতে বাড়িতে না ঘুমিয়ে স্থানীয় কবিরাজের মাঠের পাসে তার চায়ের দোকানের পেছনের মাচাতে ঘুমান। রাতের কোন এক সময় কে বা কাহারা তারা কলা কেটে জবাই করে হত্যা করে।

স্থানীয়দের মাধ্যমে খবার পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কি কারণে এ হত্যাকান্ড তা জানাতে পারেনি তিনি।

১৫ মে ২০১৪ :: অলীপ ঘটক, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক–নিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক