ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের নির্দেশে বাগেরহাটের দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম ও রামপাল থানার ওসি রফিকুল ইসলাম। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “নির্বাচন কমিশনের আদেশে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার …
বিস্তারিত »
ফকিরহাটের মুলঘর ইউপি নির্বাচন স্থগিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মুলঘর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে তা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা মেলায় এ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানিয়েছেন। তিনি বলেন, স্থগিতাদেশের লিখিত নির্দেশনা বুধবার (১৬ মার্চ) রাতে বাগেরহাট জেলা …
বিস্তারিত »
বাগেরহাটে বাস খাদে, আহত ২০
বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকালে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বগুড়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সাদিকুর রহমান বলেন, “দুর্ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই আশঙ্কামুক্ত।” তারা হলেন …
বিস্তারিত »
ছাত্রকে মারধর, কচুয়ায় স্কুলশিক্ষক বরখাস্ত
বাগেরহাটের কচুয়ায় এক ছাত্রকে ডাস্টার দিয়ে মেরে আহত করার ঘটনায় সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কচুয়ায় পড়া না পারায় ছাত্রকে মারধরের অভিযোগ সোমবার (১৪ মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বরখাস্তের একটি চিঠি শিক্ষক তুষার দাসকে পাঠানো হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা …
বিস্তারিত »
মোরেলগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। সোমবার (১৪ মার্চ) সকালে বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী গ্রামের ভরাঘাটা খালে মেয়েটির ভাসমান লাশ পাওয়া যায়। বারইখালী মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তার (১১) নামের ওই শিশু উপজেলার উত্তর বারুইখালী গ্রামের …
বিস্তারিত »
রামপাল প্রকল্প বাতিলে সরকারকে ১৫ মে পর্যন্ত আল্টিমেটাম
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে সরকারকে ১৫ মে পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সুন্দরবন অভিমূখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ৪ দিনের ‘জনযাত্রা’ কর্মসূচি শেষ হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকালে বাগেরহাটের কাটাখালী মোড়ে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ‘জনযাত্রা’ কর্মসূচির ঘোষণা পত্র পাঠ করেন। জনযাত্রা ঘোষণায় সরকারকে সুন্দরবন বিধ্বংসী …
বিস্তারিত »
৪ কোটি মানুষের ক্ষতি করে বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না
‘উপকূলীয় এলাকার প্রায় চার কোটি মানুষের ক্ষতি করে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। রোববার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সুন্দরবন ধ্বংসকারী বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক পথসভায় তিনি এ …
বিস্তারিত »
পড়া না পারায় শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ
বাগেরহাটের কচুয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পড়া না পারায় ডাস্টার দিয়ে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত জুবায়ের রহমান (১০) উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় মিজানুর রহমানের ছেলে। জুবায়েরের মা জাকিয়া সুলতানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ইংরেজি বিষয়ের পড়া না পারায় শিক্ষক তুষার কুমার দাস …
বিস্তারিত »
মোল্লাহাটে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে আকিবুর শেখের (৮) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) দুপুরে মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের মাদারতলী গ্রামের একটি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। আকিবুর ওই গ্রামের সেলিম শেখের ছেলে। সে স্থানীয় মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট …
বিস্তারিত »
ফকিরহাটে দুর্ঘটনায় মাহেন্দ্র চালক নিহত
বাগেরহাটের ফকিরহাটে কাভার্ড ভ্যান ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান (৫২) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) দুপুরে ফকিরহাট উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে খুলনা-বাগেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রয়াত মো. ওলিউল্লাহর ছেলে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা …
বিস্তারিত »
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More