সর্বশেষ
প্রচ্ছদ / খবর / বাগেরহাট / বাগেরহাট সদর (page 100)

বাগেরহাট সদর

News of বাগেরহাট সদর

সুশীল সমাজ এখন বোমাবাজদের পক্ষে কথা বলছে: হানিফ

সুশীল সমাজ বিএনপি জেটের পেট্রোল বোমাবাজদের সমর্থন করে সরকারকে সংলাপের কথা বলছে – বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। শনিবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন,  “দেশে আর …

বিস্তারিত »

বর্ণাঢ্য আয়োজনে ‘সুন্দরবন দিবস’ উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। “বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” এই প্রতিপাদ্যে বাগেরহাট ছাড়াও সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার মানুষ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের দিনে পালন করেন সুন্দরবন দিবস। দিবসটি পালনে শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রেসক্লাবে থেকে শুরু হয়ে …

বিস্তারিত »

১০ বছর পর বাগেরহাটে আওয়ামী লীগের সম্মেলন শনিবার

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ২০ দলীয় জোটের চলমান সরকার বিরোধী সহিংস কর্মসূচির মধ্যে বিশেষ মাত্রা পেয়েছে এই সম্মেলন। এদিকে সম্মেলনকে ঘিরে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। সর্বশেষ বিএনপি-জামায়াতসহ …

বিস্তারিত »

‘কালা পাহাড়’ ‘ধলা পাহাড়’ ইতিহাসের পরিসমাপ্তি

হয়রত খান জাহান (র.) এর মাজারের দিঘির শতবর্ষী ‘ধলা পাহাড়’ কুমিটির মৃত্যুর সাথে পরিসমাপ্তি হয়েছে মিঠা পানির কুমির যুগল ‘কালা পাহাড়’ ও ‘ধলা পাহাড়’ ইতিহাসের। তৎকালীন খলিফাতাবাদ রাষ্টের প্রতিষ্ঠাতা হযরত খানজাহান এবং তার পরবর্তি ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই কুমির। ইতিহাস অনুযায়ী, সুলতানী শাসন আমলে হযরত খান …

বিস্তারিত »

ঘুরে দাঁড়িয়েছে বাগেরহাটের মৎস্য আড়ৎগুলো

টানা অবরোধ আর দফায় দফায় হরতালের মাঝেও ঘুরে দাড়াচ্ছে মারাত্মক ক্ষতির মুখে পড়া বাগেরহাটের মৎস্য আড়ৎ (বিক্রয় কেন্দ্র) গুলো। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিকে পরিবহণ সঙ্কটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ মৎস্য আড়ৎ বারাকপুর ও ফলতিতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠাতে অসুবিধা হচ্ছিল। তবে গত এক সপ্তাহে আড়ৎ গুলোতে আবারও …

বিস্তারিত »

রাজনৈতিক সংকট নিরসন ও সহিংসতা বন্ধের দাবি

দেশে বিরাজমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতি থেকে উত্তোরন, সহিংসতা বন্ধ ও হরতাল-অবরোধ প্রত্যাহারের দবিতে বাগেরহাটে জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসুচি পালন করেছে ব্যবসায়ীরা। বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে রোববার দুপুর ১২টায় শহরের রাহাতের মোড়ে এই অবস্থান কর্মসূচির পালিত হয়। কর্মসূচি চলা কালে বাগেরহাট শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদ …

বিস্তারিত »

পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাটে চিকিৎসকদের মানববন্ধন

আন্দোলনের নামে দেশব্যাপি পেট্রোল বোমা মেরে সাধারন মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদে বাগেহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)। “রুখো সন্ত্রাস-বাঁচাও দেশ” প্রতিপাদ্যে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চিকিৎসক, নার্স, ম্যাটসের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্যরা বিএনপি ও জামায়াত-শিবিরের …

বিস্তারিত »

ভরা মৌসুমেও পর্যটক শুন্য ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন-ষাটগম্বুজ

টানা অবরোধ-হরতাল ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও পর্যটক শুন্য ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন-ষাটগম্বুজসহ বাগেরহাটের দর্শনীয় স্থান গুলো। সল্প সংখ্যক কিছু স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে নগণ্য। আর বিদেশি পর্যটকদের আগমন নেমে এসেছে শুন্যের কোঠায়। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জান গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার সহিংস অবরোধে …

বিস্তারিত »

খানজাহান (র.) এর মাজারের ‘ধলা পাহাড়’ কুমিরটি মারা গেছে

বাগেরহাটের ঐতিহ্যবাহী হয়রত খান জাহান (র.) এর মাজারের দিঘির শতবর্ষী কুমির ‘ধলা পাহাড়’ মারা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিঘির উত্তর-পশ্চিম দিকে পাড়ের কাছে পানিতে কুমিরটির মৃতদেহ ভাসতে দেখে পাড়ের বাসিন্দারা। স্থানীয় খাদেমদের মতে, কুমিরটির বয়স হয়েছিলো প্রায় এক শত বছর। মৃত কুমিরটি লম্বায় প্রায় ৯ ফুট। জেলা প্রশাসন ও …

বিস্তারিত »

বাগেরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১

বাগেরহাটে শহীদুল ইসলাম খান (৩৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট পৌর শহরের মুনিগঞ্জ খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বাগেরহাট সদরের চরগ্রাম এলাকার মৃত হাসেম খানের ছেলে। ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ …

বিস্তারিত »