সর্বশেষ

কচিকাঁচা

সকল পোস্ট

দখলে মজিদ রেকর্ডে রাজ্জাক !

টানা ৭৩বছর ধরে ভোগ দখলে থাকলেও বর্তমান মাঠপরচা ও রেকর্ডে অন্যের নামে চলে গেছে জমি। নগদ মোটা অংকের উৎকোচ দিতে পারলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে এমনটি সম্ভব বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের। ওই গ্রামের মৃত মফেজ উদ্দিন পাহলানের ছেলে মজিদ পাহলান দীর্ঘ ৭৩ বছর ধরে …

বিস্তারিত »

চিতলমারীতে অগ্নিকান্ডে ২৫টি দোকান ভষ্মিভূত

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি দোকান (ব্যবসা প্রতিষ্ঠান) সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার মোড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। প্রত্যক্ষদর্শীরা বাগেরহাট ইনফো ডটকমকে জানান, উপজেলার প্রধান এ বাজারের শহীদ মিনার মোড়ের কেরামত আলী নামে …

বিস্তারিত »

নৌকায় ধানের শীষ !

কী, শিরোনাম দেখে ভড়কে গেলেন? নিশ্চয়ই প্রশ্ন জাগছে, দেশের বিপরীত মেরুর প্রধান দুই রাজনৈতিক দলের (আওয়ামী লীগ-বিএনপি) প্রতীক এক হলো কিভাবে? অবাক লাগলেও দেশের রাজনীতিতে দা-কুমড়া সম্পর্ক বিদ্যমান দল দুটির প্রতীকের এমন একিভূত দৃশ্যের দেখা মিলেছে বাগেরহাটের রামপাল নদীর চরে। এ ছবি সাজিয়ে রাখা কোন দৃশ্য নয়। মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌরুটে প্রাকৃতিকভাবেই হয়েছে এমন …

বিস্তারিত »

অপহৃত পিতাকে ফিরে পেতে কলেজ ছাত্রীর আকুতি

অপহৃত পিতাকে ফিরে পাবার আকুতি জানিয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন নিপা মোনালিসা তুলি নামের এক কলেজ ছাত্রী। সোমবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কান্না বিজড়িত কন্ঠে এ আকুতি জানান মোড়েলগঞ্জ উপজেলার ছোটকুমার খালী গ্রামের অপহৃত আব্দুল হান্নান হাওলাদার কালুর মেয়ে তুলি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৬ …

বিস্তারিত »

মংলা বন্দরে আমদানীকৃত ৩৬৪ গাড়ীর নিলাম

শর্ত ভঙ্গ করে মংলা বন্দর দিয়ে আমদানীকৃত ৩৬৪টি রিকন্ডিশন গাড়ীর নিলাম আজ (সোমবার)। বাণিজ্য মন্ত্রনালয় থেকে গাড়ী ছাড়ের অনুমতি পত্র না পাওয়া, মূল্য পরিবর্তনসহ স্ব-স্ব আমদানীকারক প্রতিষ্ঠানগুলো তাদের গাড়ী ছাড়িয়ে নিতে না পারায় সেসকল গাড়ী নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। মংলা বন্দর দিয়ে আমদানীর শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন …

বিস্তারিত »

মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এসময় সরকারি জমি ও খাল দখল করে ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান নির্মান করার দায়ে ৫ ব্যবসায়ী, একটি বাড়ির মালিক ও এক …

বিস্তারিত »

বাগেরহাটে তারেকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকর বক্তব্য করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে বাগেরহাটের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. নূরুজ্জামানের আদালতে জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি এ মামলাটি (মামলা নং ২৮৮/১৪) দায়ের করেন। শুনানী শেষে আদালত বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে …

বিস্তারিত »